এ সম্পর্কিত আরও খবর
একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন।
এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান এই সম্মাননা পেয়েছে। অভিনয়ে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে সম্মাননা পেয়েছেন মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু।
নৃত্যে সম্মাননা পেয়েছেন অর্থি আহমেদ এবং পালাগানে ভূষিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে সম্মাননা পেয়েছেন মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে পদক পেয়েছেন তেজস হালদার জস।
এছাড়া সংগীতাঙ্গনে অবদানের জন্য ব্যান্ডদল ওয়ারফেজ-কে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন