এ সম্পর্কিত আরও খবর
ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন উদ্বেগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলা ক্যালেন্ডারে আর কিছু দিনের মধ্যে বিদায় নিচ্ছে ফাল্গুন আসছে চৈত্র মাস। ফাল্গুনের শেষদিকে বাড়তে শুরু করে গরম । প্রকৃতিতে দেখা যায় কিছুটা রুক্ষতা । এ যেন গ্রীষ্মের আগমনের ইঙ্গিত দেয়। এ অবস্থায় ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
এসময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন