এ সম্পর্কিত আরও খবর
ইরান দূতাবাসে খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান মামুনুল হক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে তিনি এ শোক প্রকাশ করেন। এ সময় দূতাবাসে সংরক্ষিত শোকবইতে স্বাক্ষর করেন মামুনুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন। শোক প্রকাশের পর উভয় পক্ষ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
সংক্ষিপ্ত সাক্ষাতে মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরান বর্তমান পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। ইরান দূতাবাসের পক্ষে কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম বিশ্বের শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন