এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পল কাপুরের সৌজন্য সাক্ষাৎ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন অংশীদারিত্বসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
এ সময় এস. পল কাপুর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নিতে ওয়াশিংটনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন