এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের কারাবন্দীর ২০ বছর আজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপির অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হয়। প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
বিএনপির দাবি, ১/১১–এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে।
দলটির নেতারা বলছেন, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন