এ সম্পর্কিত আরও খবর
সহিংসতা নয়, চাই শান্তির রাজনীতি
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
দেশে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজধানীতে মৌন মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাব-এর সামনে Youth Foundation of Bangladesh, আমরাই আগামী, প্রচেষ্টা ফাউন্ডেশন এবং Legal Aid and Human Development Foundation (LAHDF)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নৈরাজ্য কখনোই দেশের উন্নয়নের পথ হতে পারে না। এসব কর্মকাণ্ড দেশের অর্থনীতি, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান রাজপথে সংঘাতের মাধ্যমে নয়; বরং সংসদ, সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। গণতন্ত্রের প্রকৃত চর্চার স্থান সংসদ, যেখানে জনগণের প্রতিনিধিরা আলোচনা ও বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যার গঠনমূলক সমাধান করতে পারেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, “দুর্নীতি নয়, সুশাসন চাই।” একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, “মব সন্ত্রাস নয়, আইনের শাসন চাই,” কারণ আইনের শাসনই একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি।
আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করতে হবে এবং দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করতে হবে। তারা আশা প্রকাশ করেন, দেশের সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে জাতীয় সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন