এ সম্পর্কিত আরও খবর
ঈদ শেষে ফেরার ২৩ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হয়েছে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ ২৩ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে।
এছাড়া ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।
ঈদে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে কমলাপুরে থাকবে তিন স্তরের চেকিং
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন