এ সম্পর্কিত আরও খবর
শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নেই আসে না:শিক্ষামন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নেই আসে না। বরং শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে কীনা তা ধাপে ধাপে যাচাই-বাছাই করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ।
তিনি বলেন, 'শিক্ষাগত যোগ্যতা যাচাই-বাছাই করবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারপর করবেন (জেলা প্রশাসক) ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে বোর্ডে'।
শিক্ষামন্ত্রী বলেন, 'কয়েক ধাপে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কি না, সেটা আমরা চিন্তা করছি। অনেক ক্ষেত্রে যারা শিক্ষানুরাগী, তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যাদের রয়েছে বা যারা ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার, তারা তো ডিগ্রি পাস না। এই ধরনের যারা শিক্ষানুরাগী শিক্ষিত, তাদের কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা যায়, সেই আলোচনা করেছি।'
মন্ত্রী আরও বলেন, 'আলোচনা শেষে আমরা বলেছি, এমপি, প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করব। তারপর আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথাও বলা হয় নাই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন