এ সম্পর্কিত আরও খবর
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার আগেই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনালে তাদের এই পরিদর্শন শুরু হয়।
পরিদর্শনকালে তারা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা, টিকিট বিক্রির কার্যক্রম, অতিরিক্ত ভাড়া আদায় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন