এ সম্পর্কিত আরও খবর
১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ সদস্য
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৯ বছর পর অবশেষে ৩৩০ পুলিশ কর্মকর্তা চাকরিতে ফিরছেন। সরকার ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ আদেশ পুনর্বহাল করেছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য নির্বাচিত ১২৩ সার্জেন্ট এবং ২০৭ সাব-ইন্সপেক্টরের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্টরা নির্ধারিত শর্তসাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০০৭ সালে যদি নিয়োগ বাতিল না হতো, তাদের স্বাভাবিক যোগদানের তারিখ থেকেই ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) নির্ধারণ করা হবে। তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়ে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।
নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণকাল নির্ধারিত হয়েছে ছয় মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর।
এছাড়া, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-নিয়ম অনুসারে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে। প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়টি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন