এ সম্পর্কিত আরও খবর
রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
তথ্য ক্যাডারের দুই দক্ষ কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব (ডিপিএস) ও সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নবনিযুক্ত এই দুই কর্মকর্তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করা হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সব কর্মকর্তাকে সরিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সরওয়ার আলম। এবার সেই উইংয়ে নতুন করে এই দুই তথ্য কর্মকর্তাকে যুক্ত করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন