এ সম্পর্কিত আরও খবর
সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
সারা দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে।
শনিবার বেলা সোয়া ১টার দিকে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। রোববার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হবে।
এই কর্মসূচির আওতায় থাকা উপজেলাগুলোর মধ্যে রয়েছে-বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন