এ সম্পর্কিত আরও খবর
ডিসি পার্কে হবে ১০ হাজার বৃক্ষরোপণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষে চলতি মাসেই চট্টগ্রাম জেলা প্রশাসক ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে ১০ হাজার গাছের বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আজ প্রথম দফায় ২ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে এ মাসেই ৫৪ প্রজাতির (ফুল, ফল ও কাঠ জাতীয়) সর্বমোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
তিনি বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসাবে গড়ে তোলা হবে। এই পার্কে শীতল সবুজ পরিবেশে পাবে দর্শনার্থীরা। পার্কের চারপাশে সাজানো থাকবে কৃষ্ণচূড়া। উত্তর পাশে থাকবে ফলের বাগান। এতে হবে পাখ-পাখালিরর অভয়আশ্রম। এতে বাংলাদেশ যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটে উঠবে। থাকবে নির্মল সুন্দর বাতাস। থাকবে স্বস্থ্য সম্মত পরিবেশও। নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষরোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলোর ক্ষতিপূরণ করতে চাই। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় উপক‚লবর্তী চট্টগ্রাম ডিসি পার্কে এ বৃক্ষ রোপণের আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উদ্দিন, সীতাকুণ্ডের ইউএনও মো. ফখরুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন