এ সম্পর্কিত আরও খবর
বিনা খরচে বাংলাদেশি শ্রমিক নিবে মালয়েশিয়া; শ্রম ও কর্মস্থান মন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া সরকার এবার বীনা খরচে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দিয়েছেন। বৃহস্প্রতিবার দেশটির পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশের শ্রম ও কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন পদ্ধতিতে শ্রমিকদের নিয়োগের পুরো খরচ নিয়োগকর্তা প্রতিষ্ঠান বহন করবে। এর মধ্যে বিমান টিকিট, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য প্রশাসনিক খরচ অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া কর্মীদের বেতন, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে। একই সাথে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী কর্মীরা মাসিক কমপক্ষে ১,৫০০ রিঙ্গিত বেতন পাওয়ার সুযোগ পাবেন।
মালয়েশিয়ায় বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী অনিয়মিত বা অবৈধভাবে রয়েছেন, তাদের সমস্যার সমাধান এবং প্রয়োজনে বৈধকরণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
এই উদ্যোগের ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার আবার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন