এ সম্পর্কিত আরও খবর
প্রতিরক্ষা ব্যাবস্থা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরো উন্নত আধুনিকা ও আত্মনির্ভরশীল করতে 'ম্যাইড ইন বাংলাদেশ' এর উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে।
তিনি জানান, সরকারের লক্ষ্য হলো সেনা, নৌ ও বিমান বাহিনীকে এমন সক্ষমতায় উন্নীত করা, যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
এর মাধ্যমে, উন্নত অস্ত্রশস্ত্র, ড্রোন, আধুনিক যুদ্ধবিমান, নৌযান ও সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সাথে, সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপকূলীয় নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো সুরক্ষা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের মতো নতুন ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, এই লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনী বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সঙ্গে নিয়মিত যৌথ প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করা হবে।
বিশেঙ্ঘদের মতে সরকারের এমন উদ্যোগ দেশের প্রতিরক্ষা ব্যাবস্থা যেমন সমৃদ্ধ করবে তেমনি দেশের প্রতিরক্ষা শিল্পের বাজারও আধুকিায়ন হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন