এ সম্পর্কিত আরও খবর
রিহ্যাবের নেতৃত্বে আলী আফজাল ও আবদুর রাজ্জাক
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে ড. মোঃ আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
গত ১৮ এপ্রিল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১ টা দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ড. মোঃ আলী আফজাল ২৩২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন।
সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মোঃ বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মোঃ হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন যথাক্রমে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব, উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট।
এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।
নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মোঃ শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে ছিলেন মোঃ জাহিরুল হক ভূইয়া।
প্রসঙ্গত, রিহ্যাবের এ নির্বাচনকে দেশের আবাসন খাতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন