এ সম্পর্কিত আরও খবর
বন্ধ হল দেশের একমাত্র ডিএপি সার কারখানা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি. (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) বন্ধের পর এবার বন্ধ হয়ে গেলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) সার কারখানা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এ কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে। এরআগে, ২০০৬ সালে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন শুরু করে।
ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি. (কাফকো)-থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে পড়ে ডিএপি সারকারখানা।
ডিএপিফসিএলের জিএম (প্রশাসন) আব্দুল জলিল জানান, আমরা নিজেরা অ্যামোনিয়া উৎপাদন করি না। কাফকো এবং সিইউএফএল থেকে ক্রয় করি। তাদের আরো এক মাস আগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতদিন আমাদের যা মজুদ ছিল তা দিয়ে চলেছে। মজুদ শেষ হওয়ায় গতকাল থেকে উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ার কারণে কারখানার উৎপাদন ঝুঁকিতে পড়েছে । এজন্য কারখানায় উৎপাদন বন্ধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন