এ সম্পর্কিত আরও খবর
মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের মাদক ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ ও এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টেইলার্স ব্যবসার আড়ালে ‘মানু’ নামের এক ব্যক্তি হেরোইন ও গাঁজা বিক্রি করে আসছিলেন। পরে তার বাসায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান।
এদিকে বুনিয়া সোহেলের শাশুড়ির বাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন