এ সম্পর্কিত আরও খবর
জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
আগামী জুলাই মাস থেকে দেশজুড়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মাহদী আমিন বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথম মাসে এক লাখেরও বেশি শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব দেশীয় পণ্য পৌঁছে দেওয়া হবে।
তার ভাষ্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সারাদেশে সমতা নিশ্চিত করা এবং ধনী-গরিব বৈষম্য কমিয়ে একটি ন্যায্য সমাজ গড়ে তোলা। সেই লক্ষ্যেই কার্যক্রম শুরু হচ্ছে ক্লাস ওয়ান থেকেই।
মাহদী আমিন আরও বলেন, তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে সারা দেশে একই ধরনের পোশাক, ব্যাগ এবং দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের উৎপাদিত পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার দীর্ঘদিনের ভিশন বাস্তবায়ন সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন