এ সম্পর্কিত আরও খবর
চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনেস্কোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম
-
ছবি: সংগৃহীত
নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের জন্য ইউনেস্কোর সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম খাতে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংস্থাটির জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে আগ্রহী সরকার।
সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা সহায়তা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে উদ্যোগ।
তিনি জানান, অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করছে ইউনেস্কো।
তথ্যমন্ত্রী অপতথ্য রোধ ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহায়তা কামনা করেন। ইউনেস্কোর প্রতিনিধি এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন