এ সম্পর্কিত আরও খবর
পরিবহন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত আগামীকাল: সড়ক পরিবহনমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা চলছে এবং আশা করা যাচ্ছে আগামীকালই সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাসভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় ১৯ এপ্রিল রাতে বিআরটিএতে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকের কয়েক দিন পার হলেও এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তে এ হার কিছুটা কম-বেশি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন