এ সম্পর্কিত আরও খবর
রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে উত্তরা ও আশপাশের এলাকায়
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন