এ সম্পর্কিত আরও খবর
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
একনেক বৈঠকে ১৫ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রোববার (২৬ এপ্রিল) একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের ২য় একনেক বৈঠকে ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশই পাস হয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি প্রকল্পে শর্তসাপেক্ষে কিছু বিষয় আছে, আর কিছু তদন্তের বিষয় আছে। সচিবলায়ে নতুন ভবন নির্মাণ বিষয়ে ভিন্ন প্রস্তাব আছে। বিগত সময়ে নেয়া প্রকল্পগুলো রিভিউ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট, সাশ্রয়ী হতে হবে। ব্যয়ের খাত যথাযথ কি-না এবং যেসব প্রকল্প নেয়া, সেগুলো জনবান্ধব কি-না, সেটা বিবেচনা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন