এ সম্পর্কিত আরও খবর
সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
-
ছবি: সংগৃহীত
সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের সব সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক গড়ে উঠেছে। এজন্য সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী। এর বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাসেবা ও ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দুই সিটিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নেয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটিতে ৫ বছরে ৫ লাখ গাছ লাগানো হবে। সারা দেশে মৌলিক সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।
ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার টাকা ছাপিয়ে কোনো ফ্যামিলি কার্ড দিয়ে সুবিধা দেবে না। ধাপে ধাপে বাস্তবায়ন করায় মুদ্রাস্ফীতির শঙ্কা নেই।
তিনি বলেন, এই সুবিধা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন