এ সম্পর্কিত আরও খবর
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা জানান।
সিলেটের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুরমা নদীর তীরে যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে। বন্যা ও জলজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক ও অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও পরিবেশ রক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে কাজ চলছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন