এ সম্পর্কিত আরও খবর
প্রবাসে কারাবন্দি ২০৮ ‘জুলাই যোদ্ধাকে’ ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
সৈরাচার সরকার পতনের জুলাই আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিভিন্ন দেশে আন্দোলনে অংশ নিয়ে তারা বিভিন্ন আইনি জটিলতা ও কারাদণ্ডের মুখে পড়েন।
এ প্রেক্ষিতে প্রবাসে কারাবন্দি হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী ‘জুলাই যোদ্ধাকে’ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ শেষে দেশে ফিরে আসা এসব ব্যক্তিকে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সোমবার রুল জারি করেন বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন