এ সম্পর্কিত আরও খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৩:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।’
তিনি যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।
আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন