এ সম্পর্কিত আরও খবর
৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করবে বিএসএফ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ মে ২০২৬, ০৪:১৯ পিএম
-
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
সোমবার (১১ মে) হাওড়ার রাজ্য সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফের কাছে জমি বুঝিয়ে দেওয়া হবে এবং এ বিষয়ে মুখ্যসচিব ও ভূমি-রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে অরক্ষিত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি নিয়ে বিজেপি এই ইস্যুকে নির্বাচনী প্রচারণায়ও তুলে ধরে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের অবস্থানও ভিন্ন। মুখ্যমন্ত্রী মমতা বেনার্জি-এর সরকার অতীতেও জমি হস্তান্তর ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নানা আলোচনা ও টানাপোড়েনের মধ্যে ছিল।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্টও কয়েকটি জেলায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে নির্দেশনা দিয়েছিল এবং নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করেছিল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন