এ সম্পর্কিত আরও খবর
ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থী, পুলিশ ও আরেক পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষে শিক্ষার্থী ও পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পরই বিশ্ববিদ্যালয়ের একটি অংশের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে।
গত বৃহস্পতিবার রাত থেকেই এ নিয়ে উত্তেজনা চলছিল। রোববার সকালে ‘লাল কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা শহীদ মিনারে সমবেত হন। সেখানে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকরাই প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি ভালোভাবে জানেন, তাই দীর্ঘমেয়াদি উন্নয়নে এমন নিয়োগই বেশি কার্যকর হবে।
সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং সংঘর্ষে তিনি নিজেও পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন