এ সম্পর্কিত আরও খবর
নাটোরে বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:২৮ পিএম
-
ছবি: সংগৃহীত
নাটোরে শ্রমিক সংকটের কারণে এক অসহায় বিধবা নারীর পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নাটোরের সিংড়া উপজেলা এলাকায় এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়।
চলতি বোরো মৌসুমে তীব্র শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে ওই নারী তাঁর জমির পাকা ধান কাটতে পারছিলেন না।
বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে মাঠের ধান কেটে সরাসরি ওই বিধবা নারীর বাড়িতে পৌঁছে দেন।
এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকটে পড়া নমিতা বিশ্বাস নামে এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্য এস এম জিলানী।
দেশজুড়ে কৃষকদের সহায়তায় দলটির কেন্দ্র ও স্থানীয় পর্যায় থেকে এ ধরণের মানবিক কর্মসূচি চালানো হচ্ছে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন