এ সম্পর্কিত আরও খবর
রামিসা হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই, বিচার শুরু হবে ঈদের পর: আইনমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ঈদের পরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
শনিবার (২৩ মে) মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ: দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দাখিল করলে পরবর্তীতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকতে পারে। তাই রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ চার্জশিট দাখিল করবে। সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মামলার বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই এ নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।
এ সময় উচ্চ আদালতে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর মামলাটি অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়। তবে পেপার বুক বা মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগায় চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন