এ সম্পর্কিত আরও খবর
ঢাকাসহ এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২:৫০ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৬ মে) ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
বেলা ১১টা ৪১ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর।
তিনি জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই।
অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন