এ সম্পর্কিত আরও খবর
জ্রপাতে প্রাণহানি কমাতে বিভিন্ন প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করছে সরকার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
-
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকার বিদ্যমান জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে বিভিন্ন প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের পদক্ষেপ গ্রহণ করছে।
সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান।
সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো, বন্যা, খরা ও নদীভাঙনের মতো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকার ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫, দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং ‘স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি)’ প্রণয়ন করেছে। এসব পরিকল্পনা আরও যুগোপযোগী করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, এসওডি সংশোধন এবং ২০২৬–২০৩০ মেয়াদের নতুন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি, প্রযুক্তি উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণকাজ উদ্বোধন করেছেন, যা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলাকে আরও শক্তিশালী করবে।
অন্যদিকে বজ্রপাতে মৃত্যুহার কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, বজ্রপাতপ্রবণ এলাকায় ঝুঁকি হ্রাস ও সচেতনতা বাড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
তিনি জানান, আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বজ্রপাতের পূর্বাভাস তৈরি করে তা গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আইভিআর প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে লিফলেট, পোস্টার ও সচেতনতামূলক মহড়ার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষক ছাউনি ও বজ্রনিরোধক দণ্ড স্থাপন এবং ব্যাপকভাবে তালগাছ রোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন