এ সম্পর্কিত আরও খবর
শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখলেন প্রধানমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য সম্পর্কে অবগত হন।
এ সময় সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তি ও সম্ভাবনা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
দেশীয় কাঁচামালনির্ভর পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন