এ সম্পর্কিত আরও খবর
পুরান ঢাকায় আশুরার তাজিয়া মিছিলে মানুষের ঢল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৬ জুন) সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হোসেনি দালান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।
মহররম মিছিল কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাকার রেজা মাজলুম জানান, তাজিয়া মিছিলে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে। সকাল ১০টায় হোসেনি দালান থেকে শুরু হয় ঐতিহ্যবাহী এই মিছিল।
মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
আশুরা উপলক্ষে হোসেনি দালান প্রাঙ্গণ সাজানো হয়েছে বিশেষভাবে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিভিন্ন স্থানে কালো পতাকা, শোকের ব্যানার ও ধর্মীয় প্রতীক স্থাপন করা হয়েছে। অনেকে সেখানে দোয়া-মোনাজাত ও নফল ইবাদতে অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন