এ সম্পর্কিত আরও খবর
আমার এলাকার মডেল মসজিদে প্রবেশ করতে হলে সেতু বানাতে হবে: ডেপুটি স্পিকার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
-
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশনে নিজের এলাকার মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদে এই প্রকল্পে বড় ধরনের দুর্নীতি, ত্রুটিপূর্ণ স্থান নির্বাচন এবং অর্থ অপচয়ের অভিযোগ তোলেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে মন্তব্য করে ডেপুটি স্পিকার সংসদকে জানান, তার এলাকায় যে মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে, তার ঠিক সামনেই রয়েছে একটি বিরাট পুকুর। এই পুকুর পেরিয়ে মসজিদে যাতায়াতের জন্য কোনো রাস্তা বা বিকল্প সহজ পথ রাখা হয়নি। ফলে সাধারণ মুসল্লিদের নামাজ পড়তে যাওয়ার কোনো উপায় নেই।
এমন বাস্তবতায় তিনি মন্তব্য করে বলেন, আমার এলাকার মডেল মসজিদে প্রবেশ করতে হলে এখন নতুন করে সেতু বা ব্রিজ বানাতে হবে।
৭ বছরেও শেষ হয়নি ১২ কোটি টাকার মডেল মসজিদের কাজ
প্রকল্পের দূরদর্শিতা ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে ডেপুটি স্পিকার আরও বলেন, যাতায়াতের এমন অদ্ভুত ও বিচ্ছিন্ন অবস্থার কারণে স্থানীয় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন এখন রসিকতা ও উপহাস করে ওই মসজিদ এলাকার নাম দিয়েছেন ‘তাজমহল’। যেভাবে যাতায়াত ব্যবস্থা ছাড়া বিশাল ভবন দাঁড় করিয়ে রাখা হয়েছে, তা জনগণের টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন