এ সম্পর্কিত আরও খবর
তরুণদের জন্য জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য সংযোগ, পরামর্শ, বিনিয়োগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ, উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় তিনি তরুণদের নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নির্বাচিত ছয়টি স্টার্টআপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন, উদ্ভাবনী প্রকল্পগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন