এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরা-৪ আসনেরজামায়াতে এমপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
তরুণীসহ আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে গাজী নজরুল ইসলামকে উপজেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ইসলামের কথা বলে এবং ধর্মীয় মূল্যবোধের কথা তুলে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলেও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে গাজী নজরুল ঢাকার একটি আবাসিক হোটেলে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।
তাদের দাবি, এমন একজন জনপ্রতিনিধিকে শ্যামনগরের মানুষ আর দেখতে চায় না। তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়া, সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর প্রতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন