এ সম্পর্কিত আরও খবর
শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:২২ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার ১৮ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতালের এ ব্লকের ৪র্থ তলায় আগুন এ আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভেয়ে ফেলা হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডোরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন