এ সম্পর্কিত আরও খবর
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হতে পারে নিম্নচাপ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হতে পারে নিম্নচাপ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ এ পরিণত হয়ে আজ বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল।
এটি পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘনীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন