এ সম্পর্কিত আরও খবর
ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবীরা কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে 'এ' 'বি' 'সি' এই তিন ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।
তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি। তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন