এ সম্পর্কিত আরও খবর
বান্দরবানে খাদ্য সহায়তা প্রদান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
সেনাবাহিনী বান্দরবান সদর জোনের পক্ষ থেকে প্রত্যাবর্তনকারী ২৬টি বম পরিবারের সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে সদর জোন মাঠে এসব খাদ্য সামগ্রী তুলে দেন সদর জোন কমান্ডার ও ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, কোন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপের ভয়ে এখনো যেসব বম পরিবার বিভিন্ন এলাকায় পালিয়ে রয়েছেন। তারা বম সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে নিজ নিজ গ্রামে ফিরে আসতে পারবেন।
এ সময় সদর জোনের স্টাফ অফিসার মেজর এ এস এম মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫০ কেজি, ৫ কেজি করে ডাল, লবণ, তেল, আলু ও পেয়াজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন