এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজারে মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
কক্সবাজারে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান এবং পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রুপন কুমার চাকমাকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত শাহজাহান (৩২) উখিয়া উপজেলার হাজিরপাড়ার মৃত মির কাশেমের ছেলে। অপরদিকে রুপন কুমার চাকমা (২৫) তেলখোলা চাকমাপাড়ার মংপু চাকমার ছেলে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫–এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক আসামি শাহজাহানকে উখিয়ার হাজিরপাড়া এলাকা থেকে এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুপন কুমার চাকমাকে উখিয়ার তেলখোলা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন