এ সম্পর্কিত আরও খবর
অনশনরত তারেকের সঙ্গে বিএনপি নেতা রিজভীর ‘সংহতি’
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
দলীয় নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের সামনে অনশনরত ‘আমজনতার দল’ এর সদস্য সচিব মো. তারেক রহমানের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত মো. তারেক রহমানের সঙ্গে দেখা করেন রিজভী। তিনি বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেয়া হলো না, বুঝতে পারলাম না।’
রিজভী বলেন, ‘সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। আইনসম্মত রাজনীতি করতে চেয়েছে।’ মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন