এ সম্পর্কিত আরও খবর
অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গিয়েছেন। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন—‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।
গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখোকোটি শুকরিয়া।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন