এ সম্পর্কিত আরও খবর
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে' বিএনপি মহাসচিব বলেন,
গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৫১ এএম
-
রাজনৈতিক ব্যবস্থাসহ রাষ্ট্রের বহু বিষয়ে আমূল সংস্কার আনেন জিয়াউর রহমান। বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট এই ৭ নভেম্বর— এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে' সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। তাহলেই এ দিবসের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে।
এসময়, বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন