এ সম্পর্কিত আরও খবর
হোস্টেল থেকে ‘এনসিপি নেত্রী’র মরদেহ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ থানাধীন জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সাথে জড়িত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত ওই হোটেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, সে এলাকায় থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সাথে জড়িত ছিল। তবে সে কোনো পদে রয়েছেন কিনা, তা জানি না।
প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কারণে এরকম করতে পারে সে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন