এ সম্পর্কিত আরও খবর
গণভোট-সনদ জনগণ বোঝে না: ফখরুল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
-
ছবি: সংগৃহীত
গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। গণভোট-সনদ আমরা বুঝলেও জনগণ তা বোঝে না, এসব বোঝে শিক্ষিত মানুষ—এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব সংস্কারে রাজি আছি, তবে যেটায় রাজি হব না, সেটাও সংসদে গিয়ে পাস হবে—এটাই এখন বাস্তবতা।
রোববার (৯ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যত সংকট দেখা যাচ্ছে—সবই তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এই অধিকারই জনগণ চায়। কিন্তু এই সরকার জনগণের নয়, জনগণের কষ্টও বোঝে না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে, ফ্যামিলি কার্ড চালু করা হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন, সেটিও এখন নির্বাচনে অংশ নিচ্ছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন, এরপর আর নির্বাচনের শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন