এ সম্পর্কিত আরও খবর
হাদিকে হত্যার ঘটনায় ২ দফা দাবি ইনকিলাব মঞ্চের
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিক্রিয়ায় দুই দফা দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) বিকালে সংগঠনটি অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানানো হয়।
দাবিগুলো হচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
১২ ডিসেম্বর থেকে এখন অবধি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।
দাবিতে আরো বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
রোববারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন