এ সম্পর্কিত আরও খবর
বিএনপিতে যোগ দিলেন এলডিপির ড. রেদোয়ান, কুমিল্লা-৭ আসনে মনোনয়ন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ এএম
-
ছবি: সংগৃহীত
কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (সদর–চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা-৭ আসনের জন্য বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং সেই মনোনয়ন ড. রেদোয়ান আহমেদের জন্য নির্ধারণ করা হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ববি হাজ্জাজকে ঢাকা-১৩ আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন